সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন ১৪৫ রোগী। আর গত ২৪ ঘন্টায় হাসপাতালে আরো ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। বর্তমানে হাসপাতালে আরো ৪৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৮ জন শিশু।
হাসপাতাল সুত্র জানায় , গত ২৪ ঘন্টায় নতুন করে ওসমানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়াদের মধ্যে ১১ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। আর এই ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। ফলে গতকাল সোমবার হাসপাতালে ৪৭ জন রোগী চিকিৎসাধীন থাকলেও আজ আছেন ৪৫ জন।
গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ১৪৫ জন ডেঙ্গুরোগী ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল সূত্রে জানা গেছে ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd