সিলেট ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯
সিলেটের পুলিশ প্রশাসনে বড় ধরণের রদবদল আনা হয়েছে। একসাথে বদলি করা হয়েছে সিলেটের ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে। বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ থানার ওসি পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সিলেটের পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে বদলি করা হয়। সিলেটের পুলিশ সুপার হিসেবে ফরিদ উদ্দিন যোগদানের দেড় মাসের মধ্যে এই পরিবর্তন আসলো। গত ১৫ জুন সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগ দেন ফরিদ উদ্দিন।
বদলিকৃতদের মধ্যে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিলকে সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র), কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদকে গোয়াইনঘাট থানায়, বিশ্বনাথ থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএমকে কানাইঘাট থানার দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া বিশ্বনাথ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র) মো. শামীম মুসা, জৈন্তাপুর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র) শ্যামল বণিক এবং জকিগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ অফিসের মাদকবিরোধী সেলের পরিদর্শক মীর মো. আবু নাসের।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd