সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯
সুনামগঞ্জের দিরাইয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০জুলাই) দুপুরে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার রাত ১০টার দিকে দিরাই পৌরশহরের বালুর মাঠ এলাকায় ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা উপজেলার ঠাকুরাকোনা গ্রামের মৃত লিটন মিয়ার স্ত্রী লাভলী আক্তার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী জামলাবাজ গ্রামের মৃত আলমাস আলীর ছেলে সুজন মিয়া, মনফর আলীর ছেলে সোহাগ মিয়া, রুপন মিয়া, সেবি বেগম ও সেতু বেগম।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd