সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯
সিলেট নগরীর জেলা পরিষদের সামনের অবৈধ মাছ বাজার থেকে অভিযান দিয়ে সিসিক মেয়রের আগুনে পুড়ে ছাই হলো রুই-বোয়াল-পিরানহা! বিষাক্ত ও পঁচা এই মাছগুলো জব্দ করা হয়েছিল।
সোমবার (১৪ জুলাই) রাত ৯টায় সিলেট জেলা পরিষদের সামনে থেকে মেয়র আরিফুল হক চৌধুরী প্রায় ৩০ কেজি বিষাক্ত পিরানহা, ২০/২৫ কেজি বোয়াল ও কয়েক কেজি রুই মাছ জব্দ করেন।
পিরানহাগুলো বিষাক্ত ও রুই-বোয়ালগুলো পঁচা ছিল বলে সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে। মাছগুলো জব্দ করে সিটি কর্পোরেশনের সামনে এনে পুড়িয়ে ফেলা হয়। মেয়র আরিফুল হক চৌধুরী এসময় ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd