সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯
জকিগঞ্জে চাচাতো বোনকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় সোমবার রাতে উপজেলার মানিকপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে হাসান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ তাকে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
এ ঘটনার নির্যাতিতা তরুণী বাদী হয়ে সোমবার রাতে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, সোমবার দুপুরে বাড়ীতে লোকজন না থাকায় চাচাতো ভাই ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে অসহায় এই তরুণীকে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, গ্রেপ্তার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd