সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯
সিলেট নগরীর চৌহাট্টা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা দেড়টার দিকে চৌহাট্টাস্থ সরকারি আলীয়া মাদরাসার প্রধান ফটকের সামনে থেকে তাকে কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জুয়েল আহম্মদ (২৬) সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আবদুল খালিকের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর শাহজালাল উপশহরের সি ব্লকের ৫/এ নম্বর বাসায় বসবাস করতো।
জুয়েল কোতোয়ালী মডেল থানার একটি মামলার এজহারনামীয় পলাতক আসামী। এছাড়াও তার বিরুদ্ধে বিয়ানীবাজার ও বিমানবন্দর থানায় একটি করে এবং কোতোয়ালী থানায় মোট ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd