সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: বাংলা সাহিত্য সংস্কৃতি ভাষা ও দেশমুক্তির আন্দোলনের সূতিকাগার এ বসন্ত। ফেব্রæয়ারীর ভাষা আন্দোলন ও মার্চের স্বাধীনতা সংগ্রামে দ্রোহের উত্তাল রাজপথ রঞ্জিত হয়েছিলো পলাশ শিমুলের রক্তাভ রঙে। সনাতনী ধর্মীয় উৎসব দোল পূর্ণিমার হোলি উৎসব এই মধুময় বসন্তেই। তার বিপরীতে ঝরা পাতার বিষন্ন বিরহও আছে এ বসন্তে। পাতা ঝরিয়ে প্রকৃতির রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছে শীত। বসন্ত বন্দনায় প্রকৃতিতে রঙের আবির আর সৌন্দর্যের আগুন ছড়িয়ে হাজির হয়েছে ফাগুন। বসন্তের প্রথম দিনে গতকাল বুধবার সিলেট নগরীতে ছিলো প্রাণের মেলা। প্রিয়জনের মাঝে ভালোবাসা ভাগাভাগি করতে শহরের ফুলের দোকানগুলোতে লক্ষ্য করা গেছে উপচে পড়া ভিড়। প্রিয়জন ও পরিবারের ছোট থেকে বড় বাদ যায়নি কেউ, সবাই প্রিয় মানুষের জন্য নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে উপহার দেয়ার। নগরীর জেল রোডের ফুলের দোকানগুলোতে দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় কয়েকগুণ চাহিদা বেড়েছে ফুলের। তাই ফুল বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। তাসলিা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ঋতুর আজ বসন্ত। ফুল না কিনলে চলবে। তাই সকালেই এসেছি ফুল কিনতে। ফুল মাথায় দিয়ে কলেজে গিয়ে বান্ধবীদের সঙ্গে অনেক মজা করবো। শিউলী আক্তার নামের অপর শিক্ষার্থী বলেন, পহেলা ফাল্গুন উপলক্ষে আমরা কয়েকজন বান্ধবী এসেছি ফুল কিনতে। ফুল নিয়ে কলেজে গিয়ে বান্ধবীদের সঙ্গে দেখা করে পার্কে যাবো ঘুড়তে। তাই ফুল আমাদের আনন্দটা আরো বাড়িয়ে দেবে। ফুল ব্যবসায়ীরা বলেন, আজ কয়েকগুণ বেশি ফুল বিক্রি করেছি। পহেলা ফাল্গুন ফুলে চাহিদা থাকায় আমি আগে অনেক ফুলের অর্ডার করেছিলাম। তাই গতকাল সিলেটে দিনব্যাপী অনুষ্টানের মধ্যদিয়ে পয়লা ফাল্গুন ঋতুরাজ বসন্তকে বরণ উপলক্ষে স্কুল,-কলেজ,-বিশ্ববিদ্যালয় গুলোতে নানা আয়োজনে ঋতুরাজ বসন্ত উদযাপন সম্পন্ন হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd