সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত শহীদ মিয়া স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
বুধবার ভোরে মোগলাবাজার থানার শ্রীরামপুর বাইপাস এলাকায় এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে বলে জানান র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। নিহত মোঃ শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়া (৪২) দক্ষিণ সুরমা থানার তেলিবাজার আহম্মদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
র্যাব জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-৯ এর একটি বিশেষ দল।
এসময় মাদক ব্যাবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শহীদ গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত শহীদ মিয়া স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd