সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়া মালা ছন্দ নামের মেয়েকে প্রাণে মারার চেষ্টা করেছে এক যুবক। বাড়িতে শিমলা আক্তারকে একা পেয়ে দেশীয়অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিমলাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর ১টায় এ ঘটনাটি ঘটে।
আহত মালা ছন্দ আক্তার (১৫)। সে সিলেট নগরীর লোহার পাড়াস্থ সেলিম মিয়ার কলোনীর ভাড়াটিয়া।
জানা যায়, সোমবার রাত ১০টার দিকে শামীম নামে (২৫) তাহার মামাতো ভাই দুলাল আহমদ (৫০) বিয়ের প্রস্তাব নিয়ে শিমলাদের বাড়িতে যায়। মেয়ে বাবা ও মা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়, মঙ্গলবার দুপুর ১টায় সময় শামীম মেয়েটি বাসায় গিয়ে-ঘরের ভিতরে প্রবেশ করে শিমলাকে একা পেয়ে দেশীয়অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে পালিয়ে যায়। পরে মেয়েটিকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
মালার বাবা জানান, সকালে রাজমেস্তরী কাজের জন্য বাসায় থেকে বেড়িয়ে আসি। আমার স্ত্রী একটি বাসায় বোয়ার কাজ করেন। শামীম নামের ছেলেটি আমাদের বাসায় গিয়ে আমার মেয়েকে একা পেয়ে এ ঘটনা ঘাটয়ে পালিয়ে যায়। আমার মেয়ে বিয়ের বয়স হয় নাই বিদায় আমরা বিয়ের প্রস্তাব না করি। শামীম রিক্সা চালক বলে জানি।
তাহার বাড়ী কোথায় তাও জানি না। এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে মামলা করা প্রস্তুতি চলছে। শিমলা ওসমানী হাসপাতালে চিকিৎসা রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd