‘সিলেটের উন্নয়নে ভারত সাথে আছে’

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৮

‘সিলেটের উন্নয়নে ভারত সাথে আছে’

Manual4 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী কমিশনার এল. কৃষ্ণমুর্তি। এসময় ভারতীয় এই কর্মকর্তা বিগতদিনগুলোর মতো আগামীতেও সিলেটের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Manual5 Ad Code

মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট নগরভবনে মেয়রের কনফারেন্স কক্ষে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় মেয়র আরিফ নগরভবনে আসার জন্য এল. কৃষ্ণমুর্তিকে ধন্যবাদ জানান।

তিনি নগরীর মাছিমপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য্য নির্মাণ, চালিবন্দর শ্মশানঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভারত সরকারের সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual1 Ad Code

ভবিষ্যতেও সিলেটের উন্নয়নে এমন সহযোগীতা অব্যাহত রাখার আহবান জানান মেয়র আরিফ।

Manual1 Ad Code

মেয়রের আহ্বানের জবাবে এল. কৃষ্ণমুর্তি আগামীতে সহযোগীতা অব্যাহত রাখা এবং সিলেটের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে সিলেটের বিভিন্ন দিক নিয়ে ভারতীয় হাইকমিশনের সহকারী কমিশনার এল. কৃষ্ণমুর্তির সাথে আগামী ১৪ অক্টোবর নগর ভবনে একটি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব উপস্থিত ছিলেন।

এছাড়া সাক্ষাৎকালে আগামীতে সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেটে কবিগুরুর আগমণ দিবস উদযাপন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মেয়র আরিফ।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..