সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৮
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দক্ষিণ বারাহী গোবিন্দ গ্রামে জেলে বাড়ির প্রবাসীর স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। সাথে ছিলেন তার দেবরও। ওই রাতে দেবরের সাথে ভাবীর অবৈধ সম্পর্কের অভিযোগ তোলেন একই বাড়ির সেলুন দোকানদার (নাপিত) নিপুন চন্দ্র দাস।
এসময় নিপুন তার বন্ধু সাইফুল ইসলামকে ঘটনাটি অবহিত করলে রাতে তারা জোরপূর্বক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে মিথ্যা অভিযোগ তুলে মা-মেয়েকে ধর্ষণ করে। সাইফুল ইসলাম পাশ্ববর্তী বাড়ির জয়নাল আবেদিনের ছেলে। নিপুন চন্দ্র দাস জেলে বাড়ির প্রভাত চন্দ্র দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত বখাটে। তার বিরুদ্ধে চুরি-ডাকাতি-ছিনতাই ও ইভটিজিংসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এঘটনার নির্যাতিত পরিবার দাগনভূঞা থানায় মামলা দায়ের করলে পুলিশ দু’জনকে আটক করে। নির্যাতিতরা পুলিশ হেফাজতে রয়েছে। রোববার ফেনী সদর হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd