সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার একটি কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে দশটায় মেন্দিবাগ মাছিমপুরস্থ এলাকার ববি মিয়ার কলোনীর একটি বাসায় আগুন লাগলে আতংক ছড়িয়ে পড়ে। আগুনে কলোনীর ৪/৫ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
তবে, কিভাবে এই অগ্নিকান্ডের সুত্রপাত এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় সুত্রে জানা গেছে, ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে আগ্নিকান্ডের সুত্রপাত। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, মহিলা কাউন্সিলর সালেহা কবীর শেপী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd