সিলেট ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৮
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে জুয়ার অাসর থেকে অভিযান চালিয়ে আব্দুস শহিদ (৩২) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৪মার্চ) বিকেলে উপজেলার ধারন নতুনবাজার এলাকার একটি জুয়ার অাসর থেকে তাকে গ্রেফতার করেন থানার এসঅাই শুভাশিষ ও এসঅাই অরুপ সাগর।
গ্রেফতারকৃত আব্দুস শহিদ উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ফুরকানচক গ্রামের মৃত আব্দুস সত্তারের পুত্র। সে সিলেট এয়ারপোর্ট থানায় দ্রুত বিচার অাইন মামলা নং-৯২/১৭ এর ওয়ারেন্টভুক্ত অাসামি বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার উপ-পুলিশ পরির্দশক সফিকুল ইসলাম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd