সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটে অটোরিকশা শ্রমিকদের গাড়ে দীর্ঘদিন ধরে চেপে বসা এক সিন্ডিকেট প্রধানের নাম জাকারিয়া। কোনো বাদ প্রতিবাদ, অভাব অভিযোগকে যিনি পাত্তা দেননি সেই জাকারিয়া এবার আদালতেদর রায়ে পড়েছেন বেকায়দায়। আদালত থেকে নির্দেশ এসেছে তার কমিটি অবৈধ। ফলে তিনি আর থাকছেন না এ সংগঠনের নেতৃত্বে। তবে ছুতো খোঁজছেন আবারও পদ ফিরে পেতে।
পরিবহন ম্রমিকদের সঙ্গে আলাপকালে জানা যায়, সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৭০৭)। ১০ হাজারের বেশী সদস্যের এই সংগঠনের কর্তৃত্ব নিয়ে দ্বন্ধ মুল থেকেই। সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এর কমিটি গঠনের অস্ব”ছতা নিয়ে প্রায় এক বছর ধরে সিলেটে শ্রম আদালতে মামলা চলছিল।২০০২ সালে সিলেটের শ্রম অধিদপ্তরে মামলা দায়ের করেছিলেন সংগঠনের দু’সদস্য জীবন চৌধুরী ও মুরাদ হোসেন। দীর্ঘ সাক্ষ্য-শুনানি শেষে গত ১৯ সেপ্টেম্বর শ্রম আদালতের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ নুরে আলম মোহাম্মদ নিপু এ মামলার রায় ঘোষণা করেছেন।
এই রায়ে ২০২২ সালের জুনে গঠিত জাকারিয়া-আজাদ পরিষদের কমিটিকে অবৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে আগামী এক মাসে নির্বাচন সম্পন্ন করে আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনায় সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের একাংশের মধ্যে আনন্দের জোয়ার বইছে। ইতিমধ্যে নগর এবং জেলার বিভিন্ন স্ট্যান্ডে এ নিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে। মামলায় তারা অভিযোগ করেছিলেন: সিলেটে ভয়াবহ বন্যার সময় সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক আজাদ আহমদ নির্বাচনের আয়োজন না করেই কমিটি গঠন করেছেন। এ কারণে তারা কমিটি নিয়ে আপত্তি তুলেন। এবং পুনরায় নির্বাচনের আবেদন জানান। আদালতে মামলা দায়েরের পর এক বছরের অধিককাল শুনানি চলে। অবশেষে ১৯শে সেপ্টেম্বর এই রায় ঘোষণা করা হয়। এদিকে- মামলার রায়ের নির্দেশনা সহ কপিটি সিলেটের আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলমের কাছে এসে পৌঁছলে তিনি বৃহস্পতিবার এ নিয়ে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবগত করেছেন। একই সঙ্গে এক মাসের মধ্যে নির্বাচন শেষ করে বিষয়টি তাকে ও শ্রম আদালতকে জানানোর কথা বলেছেন। মামলা দায়েরকারী অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য জীবন চৌধুরী ও মুরাদ হোসেন জানিয়েছেন, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৭০৭) নির্বাচন অনেক দিন ধরে হচ্ছে না।
নির্বাচন না করেই কমিটি গঠন করে জাকারিয়া ও আজাদ সংগঠনকে কুক্ষিগত করে রেখেছেন। সর্বশেষ ২০২২ সালে ভয়াবহ বন্যার সময় নিজেদের লোক নিয়ে একটি কমিটি গঠন করে অনুমোদনের জন্য দিয়েছিলেন। এ কারণে সংক্ষুব্ধ হয়ে আমরা মামলা দায়ের করলে আদালত এ নির্দেশনা দিয়েছেন। সিলেটের বড় শ্রমিক সংগঠনের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের মূল কারণ তুলে ধরে কয়েকজন শ্রমিক জানান, সিলেটের সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের অধিভুক্ত আছেন ১০ থেকে ১১ হাজার সদস্য। বাইরে অবৈধ গাড়ির আরও কয়েক হাজার শ্রমিক রয়েছেন। তারা সংগঠনে টাকা দেন। বর্তমান কমিটিতে থাকা নেতারা এসব টাকা কুক্ষিগত করে নি”েছন। বিভিন্ন স্ট্যান্ডে আছে তাদের লাঠিয়াল বাহিনী। শ্রমিক নেতাদের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। এমনকি কখনো কখনো পুলিশ দিয়ে হয়রানি করা হয়। টোকেন বাণিজ্য, উপ-কমিটি বাণিজ্য, অবৈধ গাড়ি বাণিজ্য সহ নানা ঘটনায় ইতিমধ্যে শ্রমিক নেতারা বিতর্কিত হয়েছেন। এসব কারণে শ্রমিকরা একটি স্ব”ছ নির্বাচন চায়। এ কারণে শ্রম আদালতের রায় ঘোষণার পরপরই বিভিন্ন স্ট্যান্ডে শ্রমিকরা মিষ্টিমুখ করেছে। বিজয় উল্লাস করেছে। নির্বাচনের জন্য তারাও মুখিয়ে আছে। সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ জানিয়েছেন তারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। নির্দেশনা পাওয়ার পরপরই কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, তবে রায়ের বিরুদ্ধে আমরা উ”চ আদালতেও যেতে পারি। সে লক্ষ্যে কাজও চলছে। আইনি লড়াইয়ের সুযোগ থাকায় তারা সেটিও বিবেচনায় রাখছেন বলে জানান ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd