সিলেট-তামাবিল মহাসড়কে গর্ত : দুর্ঘটনার ঝুঁকি

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

সিলেট-তামাবিল মহাসড়কে গর্ত : দুর্ঘটনার ঝুঁকি

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট-তামাবিল মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কের অধিকাংশ স্থানে খানাখন্দ হয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। বিভিন্ন সময় দুর্ঘটনায় প্রাণহানিও ঘটছে। কিন্তু, সড়কটি সংস্কারে চোখ নেই কর্তৃপক্ষের। মাঝে মধ্যে নিম্নমানের কাজের মাধ্যমে সংস্কার করে দায়সারা ভূমিকা রাখছে সড়ক ও জনপথ (সওজ)।

প্রতি বছর ভাঙ্গা খানাখন্দভরা রাস্তা পুনঃসংস্কার কাজের মান নিয়েও প্রশ্ন ওঠছে। খোঁজ নিয়ে দেখা গেছে, নিম্নমানের সংস্কারের কারণে দুতিন মাস যেতে না যেতেই রাস্তায় প্রথমে ঢেউ দেখা দেয় এবং পরে গর্তের সৃষ্টি হয়।

এ সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস ছয়েক আগে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের সামন থেকে সারিঘাট ঢুপি ধর্মশালা পয়েন্ট পর্যন্ত পাথর ফেলে বিটুমিন দিয়ে কাজ করা হয়। পরে কয়েকদফা তীব্র তাপদাহে বিটুমিন গলে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, সৃষ্টি হয় ঢেউয়ের মতো অবস্থা। বর্তমানে এই অংশে ছয়মাস যেতে না যেতেই বিভিন্ন পয়েন্টে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

গত আগস্ট মাসে বাঘের সড়ক পয়েন্ট থেকে করিচের পুল পয়েন্ট পর্যন্ত পুরো রাস্তা নতুন করে কার্পেটিং করা হলেও একমাস না যেতেই সিলেট অভিমুখী বাম প্রান্তে কয়েকটি স্হানে পাথর উঠতে শুরু হয়েছে। ফলে আগামী কয়েক মাসে পুনরায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

শ্রীপুর আসামপাড়া থেকে জৈন্তাপুর অভিমুখে দীর্ঘ চার কিলোমিটার অংশে সিলেট অভিমুখে বাম প্রান্ত যেন পুরোটাই ঢেউ। মাস তিনেক আগে ঢেউগুলো কেটে সমান করা হলেও বিটুমিন ফেলে সংস্কার করা হয়নি। রাস্তায় ছোট ছোট নূড়ি পাথর ছড়িয়ে পড়লে সেগুলো পরিস্কার না করেই কাজের ইতি টানে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ছোট ছোট নূড়ী পাথরের কারণে বেশ কয়েকটি মটর বাইক দূর্ঘটনার শিকার হয়েছে।

বর্তমানে একপ্রান্তে ঢেউ থাকায় মোটরসাইকেল ও থ্রি হুইলারচালিত যানবাহনের জন্য এই মহাসড়ক খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়াও ঢেউ উঠে যাওয়া প্রান্ত এড়িয়ে চলতে যাত্রীবাহী গাড়ী ও পাথর বোঝাই ট্রাক হঠাৎ করে রংসাইডে চলে আসছে। যার কারণে বিপরীত থেকে আসা যানবাহনের সাথে যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।

এ বিষয়ে জৈন্তা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান চালক সমিতির সভাপতি ( ভারপ্রাপ্ত) ইদন মিয়ার বলেন, সিলেট তামাবিল মহাসড়কের সম্প্রতি সংস্কার কাজের মান খুব নিম্নমানের। মহাসড়কে কাজের সময় সঠিক মাত্রায় উপকরণ না দেওয়ার কারণে ট্রাকের সামান্য ব্রেকে রাস্তার পাথর বিটুমিন উঠে যায়। পরে একই জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে।

তিনি আরো বলেন, এ অঞ্চলের শত শত পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন জেলায় পরিবহন করে। রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হওয়ায় এসব সড়কে দুর্ঘটনার ঝুকিতে পড়ে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

সিলেট তামাবিল মহাসড়কে সংস্কার কাজে স্বচ্ছতা ও মানসম্মত কাজ নিশ্চিত করতে শক্তিশালী মনিটরিং টিম মাঠে থেকে কাজ আহবান জানিয়েছে মহাসড়কের নিয়মিত যাত্রী সাধারণ ও পরিবহন মালিক ও শ্রমিক কর্তৃপক্ষ। তবে, এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..