সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেট শহরতলীর শাহপরান থানাধীন পিরের বাজার সাকিনস্থ টিকরপাড়া গ্রামে এক প্রবাসীর ঘর ভাংচুর করে দায়িত্বে থাকা কেয়ারটেকারের উপর হামলার অভিযোগ ওঠেছে।
এমন অভিযোগ এনে গত মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাতে শাহপরান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দায়িত্বে থাকা কেয়ারটেকার টিকরপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন আহমদের পুত্র মোঃ ইয়াহইয়া মাহমুদ লিটন (২৩)।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে অভিযুক্তরা হচ্ছেন- একই এলাকার আহমদ আলীর পুত্র রুয়েল আহমদ (৩৫) ও গোলাপগঞ্জ থানাধীন বাঘা গ্রামের মামুন মিয়ার পুত্র মুন্না আহমদ (২৩)।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে- দায়িত্বে থাকা কেয়ারটেকার ও লিখিত অভিযোগের বাদী মোঃ ইয়াহইয়া মাহমুদ লিটনের প্রবাসী মালিক তাহার মৌরসী সম্পত্তিতে চিহৃিত আপোষ বাটোয়ারা মতে ২০ শতক ভূমিতে ভাড়া দেওয়ার নিমিত্তে ৫ ইউনিটের ঘর নিমার্ণ করেন। উল্লেখ্য এই যে, উক্ত ভূমির মালিক চৌধুরীপাড়া এলাকার মৃত হাজী সফাত আলীর পুত্র প্রবাসী গোলাম রহমান।
গত মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বেলা অনুমানিক ১১:২০ ঘটিকায় প্রবাসী মালিকের অভিযুক্ত ছোট ভাই ও বাগনাসহ অজ্ঞাত লোক ও মিস্ত্রী সঙ্গে নিয়া হঠাৎ করে প্রবাসীর ঘরে প্রবেশ করিলে তখন প্রবাসী মালিক তাহার দায়িত্বে থাকা কেয়ারটেকার ও লিখিত অভিযোগের বাদী মোঃ ইয়াহইয়া মাহমুদ লিটনের সাথে ফোন আলাপে ছিলেন। আলাপ চলাকালিন সময়ে অভিযুক্তরা ঘরের জানালা ভাঙ্গা শুরু করিলে প্রবাসী মালিক শব্দ শুনতে পেয়ে দায়িত্বে থাকা কেয়ারটেকার ও লিখিত অভিযোগের বাদী মোঃ ইয়াহইয়া মাহমুদ লিটনকে জিজ্ঞাসা করেন এতো শব্দ কিসের তখন বাদী মোঃ ইয়াহইয়া মাহমুদ লিটন গিয়া দেখিতে পান অভিযুক্তরা ঘরের জানালা ভাঙ্গিতেছে। তখন মামলার বাদী মোঃ ইয়াহইয়া মাহমুদ লিটন তাহার প্রবাসী মালিকের সহিত অভিযুক্ত বাগনাকে ফোনে আলাপ করিয়ে দিলে অভিযুক্ত বাগনা তাহার মামাকে জানায় যে এই ঘরের জানালা সে ভেঙ্গে নিবে। তখন প্রবাসী মালকি ভিডিও কলে লাউড স্পিকারে জায়গা থেকে সরে যেতে অভিযুক্ত বাগনাকে বললে উপস্থিত সে চলে গিয়ে ফের তার খালাতো ভাইকে নিয়ে এসে বাদী মোঃ ইয়াহইয়া মাহমুদ লিটনকে তারা গালাগালি শুরু করলে ফোনে থাকা প্রবাসী মালিক তা শুনিতে পান তখন অভিযুক্তরা প্রবাসী মালিককেও গালাগালি করে বাদীকে মারধর শুরু করে।
এ কথা ফোনের মাধ্যমে প্রবাসী মালিক শুনে অভিযুক্তদের উদ্দেশ্য করে বলেন- আমার কেয়ারটেকারকে মারধর করবে না তুমরা প্রয়োজনে আমার সাথে আলাপ করো। তাতেও অভিযুক্তরা কথা না শুনে আমার কেয়ারটেকার মারধর করতে থাকে ও আমার ঘরের জানালা ভেঙ্গে মাটিতে ফেলে দেয় এবং যাওয়ার সময় বড় অংকের চাঁদা দাবি করে পরবর্তীতে চাঁদা না দিলে এই জায়গাটা ওরা দখল করবে এবং আমাকে ও আমার কেয়ারটেকারকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
এব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান- তদন্তক্রমে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিবেদককে আশ্বাস প্রদান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd