সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ভারতীয় এক নারীকে আটক করেছে বিজিবি। এই নারীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৪ জুন) রাত ১ টায় উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সীমান্ত এলাকার কুঞ্জবন এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৪৩/১০ থেকে ওই নারীকে আটক করে বিজিবি।
আটক নারীর নাম সমজা বিবি (৩১)। তিনি ভারতের ধলাইপিন জেলার কমলপুর থানার গঙ্গানগর এলাকার আব্দুস সালামের স্ত্রী বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির জানান, বিজিবি তাদের কাছে হস্তান্তর করেছে এবং আটক নারীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। অনুপ্রবেশের কারণ জিজ্ঞাসাবাদে জানা যাবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd