সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ সন্তানের জননী চাচীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় লম্পট ভাতিজা শাহিন আহমদ উরফে চুনু মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়িয়া (শরীফপুর) গ্রামের মৃত আবদুর রবের ছেলে।
জানাগেছে, গত ১১ অক্টোবর রাতে লম্পট শাহিন ও তার আরেক সহযোগী মইনপুর গ্রামের মৃত সফর আলীর ছেলে জালাল মিয়া একই গ্রামের চাচার বাড়িতে রাতে অবস্থান করে। এ সুযোগে ঠান্ডা জাতীয় পানির সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে বাড়ির সবাইকে খেতে দেয় শাহিন ও জালাল। তবে বাড়ির সবাই ঠান্ডা পানি খেলেও শাহিনের চাচী খাননি। এদিকে-বাড়ির সবাই ঠান্ডা পানি খেয়ে অচেতন হয়ে ঘুমিয়ে পড়লেও শাহিনের চাচী প্রতিদিনের ন্যায় স্বাভাবিক ভাবে ঘুমিয়ে পড়েন। এ সময় সবাই ঘুমিয়ে পড়েছে দেখে পাশের রুমে থাকা শাহিন জালালকে নিয়ে অচেতন ভেবে তার চাচীকে ধর্ষণ করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। তখন চাচীর চিৎকারে প্রতিবেশি বাড়ির লোকজন এগিয়ে আসলেও তাদের ঘরের মানুষ কেউ ঘুম থেকে জাগেননি। এতে সন্দেহ করা হয়, সবাইকে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছিল।
এ ঘটনায় চাচী বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থানা পুলিশ সেই ভাতিজা শাহিনকে গ্রেফতার করে ১৩ অক্টোবর মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন। জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব ও এসআই আরিফ তা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd