মামা আমার গরুর ছবি তুলবেন না!

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

মামা আমার গরুর ছবি তুলবেন না!

হেলাল আহমদ বাদশা :: একটি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের বন্যার কবলে জমির উদ্দিন (ছন্দ নাম)। গত বন্যায় গবাদি পশুসহ নিজে ও পরিবার নিয়ে নিকটাত্মীয় এক বাড়িতে কিছুদিন আশ্রয়ে ছিলেন জমির উদ্দিন। বন্যার উন্নতি হওয়ায় গত দুইদিন ধরে নিজ গৃহে সবকিছু নিয়ে অবস্থান নিয়েছেন। বসতভিটায় এখনো নর্দমা ও কাদাযুক্ত। নিজ গৃহের ক্ষয়ক্ষতির ছোটখাটো কাজ বাকি রয়েছে।

নওয়াগাঁও গ্রামের হাওর এলাকার বাসিন্দা জমির উদ্দিন। গত ১০-৭-২০২০ ইং বিকাল ৩ ঘটিকার সময় গিয়েছিলাম তার বাড়ির সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেওয়ার জন্য। দেখতে পেলাম বাড়ির আঙিনায় হাঁটু পানিতে গবাদিপশু বাঁধা। কিছুক্ষণ আগে পানিতে তলিয়ে গেছে আঙিনা। বসতভিটায় পানি উঠতে এখন আধহাত বাকি আছে। যেভাবে পানি বাড়ছে সেভাবে বাড়লে রাত্রের মধ্যে বসতভিটায় পানি উঠতে পারে। দুইজন মিলে গবাদিপশুকে নিরাপদ স্থান বারান্দায় নেওয়ার চেষ্টা করছে। জমির উদ্দিন আমার গ্রামের দুঃসম্পর্কের ভাগনা।

আমাকে দেখা মাত্রই বললো মামা আমার গরুর ছবি তুলবেন না! আমার বুকটা কেঁপে উঠল আর বুঝতে বাকি রইল না কেন সে একথা বললো। কতটুকু অসহায় উদ্দেক উৎকণ্ঠায় আর নিরাপত্তাহীনতায় থাকলে মানুষ এরকম কথা বলতে পারে।

প্রিয় পাঠকগণ আপনারা বুঝতে পারলেন কিনা আমি জানিনা, একটু ভাবুন নিম্নাঞ্চলের মানুষ কত অসহায়, সাপ বিচ্ছুর উপদ্রপ চোর-ডাকাতের ভয় ও নিরাপত্তাহীনতায় বসবাস করছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..