সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মে ৩০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়ন 8 নং ওয়ার্ডে উত্তর গোলাপনগর সোনারটোল গ্রামে মামলার তদন্ত শেষে ফের হামলার ঘটনা ঘটেছে গত ২৭ মে সন্ধ্যা ৭ ঘটিকায়। দেলোয়ার হোসেনের বসত বাড়িতে একই গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান তার দলবদ্ধ লোকজন নিয়ে দেলোয়ার হোসেনের বাড়িতে অনাধিকার প্রবেশ করে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায় দেলোয়ার হোসেনের চিৎকারে শুনে তার পরিবারের লোকজন আগাইয়া আসিলে হাফিজুর রহমানের লোকজন ঘটনাস্থলে দেশীয় অস্ত্র দ্বারা মারপিট করে রক্তাক্ত জখম করে আহতদের সুচিৎকারে আসে পাশের লোকজন জড়ো হলে হাফিজুর রহমানের দলবদ্ধ লোকজন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হয়। ফলে আহতদের মধ্যে মেডিকেলের কর্তব্যরত ডাক্তার ফজলু মিয়া ইমরান হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেডিকেলে ভর্তি দেন, কর্তব্যরত ডাক্তার বাকি আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেন।
এদিকে জানা যায় এ ঘটনায় আহত হয়েছেন দেলোয়ার হোসেন (৩২) ফজলু মিয়া (৪৫) জামিল আহমদ (২০) জুয়েল আহমদ (১৬) জুনেদ আহমদ (১৮) ইমরান হোসেন (১৮) ফলে এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় হামলাকারী সুনারটুল গ্রামের ১৪ জনের বিরুদ্ধে গত ২৮ মে অভিযোগ দায়ের করেছেন।
এতে করে এ ঘটনার পুরো বিষয় জানিয়ে আহত দেলোয়ার তিনি বলেন হাফিজুর রহমান তাহার বাড়ির রাস্তা বন্ধ করাকে বাধা দেওয়ায় হাফিজুর রহমান তার দলবদ্ধ লোকজন নিয়ে দেলোয়ার হোসেনের বাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া দেলোয়ার হোসেনসহ তার পরিবারের লোকজনের উপর মারপিট করে রক্তাক্ত জখম করে এ ঘটনায় দেলোয়ার হোসেনের আপন বোন শাহানারা বেগম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানা মামলা দায়ের করেন গত (১৮)(৪)২০২০ গোলাপগঞ্জ জি,আর মামলা নাম্বার ৮১/২০২০ইং ফলে দায়েরকৃত মামলার সূত্রপাতে হাফিজুর রহমান ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হোসেন পূর্বের মামলার বাদী শাহানারা বেগমের ঘরে হাফিজুর রহমানের লোকজন গত ১৭ ৫ ২০২০ বিকাল ৪ টা ৩০ ঘটিকায় হাফিজুর রহমান শাহানারা বেগমের বাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া শাহানারা বেগমের ঘরের মালামাল লুটপাট ও শাহানারা বেগম দেলোয়ার হোসেনসহ পরিবারের লোকজন মারপিট করে এরই ঘটনায় সেহের গোলাপগঞ্জ মডেল থানায় দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি অভিযোগ করেন হাফিজুর রহমান ও তার লোকজনের বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ মে গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা আমিনুল তদন্ত শেষে করে যাওয়ার দুই ঘণ্টার মাথায় হাফিজুর রহমানের লোকজন দেলোয়ার হোসেনের বাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া দেলোয়ার হোসেনসহ পরিবারের ছয়জনকে রক্তাক্ত জখম করেছে হাফিজুর রহমানের লোকজন।
ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজান এপ্রতিবেদককে জানান একজনে ফোন করেছে বলে দিছি, ডিউটি অফিসারের কাছে অভিযোগ দেওয়ার জন্য অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd