সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নওগাঁর সাপাহারে স্বামীর অনৈতিক হুকুম অমান্য করায় জেসমিন (৩০) নামের এক গৃহবঁধুকে অমানুষিক নির্যাতন চালিয়ে মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে তার লম্পট স্বামী। এ অমানবিক ঘটনার মূল হোতা গৃহবধূর স্বামী রফিকুল ইসলাম (৪০) ও শাশুড়ি রাজিয়া বেগম (৭০) বর্তমানে পলাতক রয়েছে।
এলাকাবাসী ও নির্যাতনের শিকার গৃহবধূ সূত্রে জানা গেছে, উপজেলার হাপানিয়া বেলডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে রফিকুল ইসলামের সাথে প্রায় এক বছর পূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাঁনপুর সাহেব গ্রামের নূরল ইসলামের মেয়ে জেসমিন বেগমের বিয়ে হয়। বিয়ের পর অল্প কিছু দিন তাদের দাম্পত্য জীবন ভালো ভাবে কেটেছে। দিনে দিনে ওই সংসারে তিক্ততা বাড়তে থাকে কারণে-অকারণে। এমনকি স্বামী ও শাশুড়ি মিলে জেসমিনের ওপর শারীরিক, মানসিক ভাবে নির্যাতন চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৩ মে শনিবার ওই গৃহবধূকে দিয়ে গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপবাদ রটানোর জন্য স্বামী রফিকুল ইসলাম নির্দেশ দেয়। একজন নিরাপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া মোটেও ঠিক হবে না ভেবে ওই গৃহবধূ স্বামীর নির্দেশ উপেক্ষা করে। এ কারণে রফিকুল ও তার মা মিলে জেসমিনের ওপর পৈচাষিক নির্যাতন চালায়।
শারীরিক নির্যাতনের এক পর্যায়ে গৃহবধূর মাথার সমস্ত চুল কাচি দিয়ে কেটে ফেলে ও যৌনাঙ্গে মরিচের গুড়ো ছিটিয়ে দেয় পাষন্ড স্বামী রফিকুল। এ ঘটনা ধামাচাপা দিতে জেসমিনকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি দেওয়া হয়।
গৃহবধূ জেসমিন স্বামী ও শাশুড়ির হুমকির মুখে প্রাণের ভয়ে গত তিন দিন ধরে তার নির্যাতনের ঘটনা গোপন রাখে। গত সোমবার বিকেলে গ্রামের অন্য নারীদের নজর পড়ে জেসমিনের মাথার উপর কি হয়েছে জানতে চাইলে জেসমিন সবার নিকট তার নির্যাতনের ঘটনা প্রকাশ করে দেয়। গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠলে স্বামী ও শাশুড়ি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। বর্তমানে নির্যাতিত জেসমিন সাপাহার হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং জেসমিনের বাবা নুরল ইসলাম বাদী হয়ে সাপাহার থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। বর্তমানে আসামীদ্বয় পলাতক থাকায় তাদেরকে আটক করা যায়নি বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd