মানুষের কল্যাণে সকল দায়িত্ব পালন করতে প্রস্তুত স্বাগতা ভট্রাচার্য্য

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ৮, ২০২০

মানুষের কল্যাণে সকল দায়িত্ব পালন করতে প্রস্তুত স্বাগতা ভট্রাচার্য্য

ক্রাইম সিলেট ডেস্ক : সরকারের নির্দেশনা মেনে দেশ ও দেশের মানুষের কল্যাণে সকল দায়িত্ব পালন করতে সদা প্রস্তুত। সারাদেশে করোনা দুর্যোগ মহামারীতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহা সড়কে দায়িত্ব পালনকালে ঢাকাগামী গামেন্টস কর্মীও শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত এএসপি ত্রিশাল সার্কেল স্বাগতা ভট্রাচার্য্য মৌ এ কথা বলেন।

এএসপি ত্রিশাল সার্কেল বৃহস্প্রতিবার এক সাক্ষাতকারে এ প্রতিনিধিকে বলেন, গত ২৭ এপ্রিল সকালে আমি ও ত্রিশাল থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমানের নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশ ঢাকা ময়মনসিংহ মহা সড়কে অন্য জেলা ও উপজেলার যাত্রীবাহী যান চলাচলে নিরুত্তসাহিত করলে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বাজারে অটো রিকশা পিকআপ ভ্যান চালক শ্রমিকরা ও ঢাকাগামী গার্মেন্টস কর্মীরা জোড়ো হয়ে বৈলর মোড়ে রাস্তায় ব্যরিকেট দেয়।

এসময় ব্যরিকেট তুলে নিতে, গামেন্টস কর্মীদের মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করলে বিক্ষুদ্ধ গামেন্টস কর্মী ও শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর ই্ট পাটকেল নিক্ষেপ করে। বিক্ষুদ্ধ গামেন্টস কর্মী ও শ্রমিকদের ছোড়া ইট পাটকেল নিক্ষেপে আমার মাথা ফেটে যায় এবং ত্রিশাল থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান তার বাম পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন।

তাৎক্ষনাত আমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মাথার ডান পাশে (ডান চোখ বরাবর) ৪টি সিলি দেয়া হয়। আস্তে আস্তে আমার মাথায় প্রচন্ড ব্যাথা অনুভব করি। পুনরায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক ড্রেসিং করার সময় ভিতরে ইট পাটকেলের কনা জমে সিলি পেকে গেছে বলে জানান।

পরে নিউরো সার্জারি ডা. হারুন অর রশিদের স্বরানাপন্ন হলে তার পরার্মশ অনুযায়ী পুনরায় ড্রেসিং করে চিকিৎসা পত্র দেন। আগের তুলনায় আমি এখন অনেকটাই সুস্থ। সরকারি কাজে বাধা দেয়ায় ত্রিশাল থানায় মামলা দায়ের করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..