সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের গ্রামে নিজ শয়নকক্ষ থেকে মাহবুবুর রহমান (৩৮) নামে এক রেলওয়ের কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরিকাঘাতে আহত স্ত্রী রোকসানা বেগমকেও (৩০) উদ্ধার করে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাতে।
ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, বুধবার রাতে নিজ বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ ঘুমিয়ে পড়েন মাহবুব। বৃহস্পতিবার ভোরে স্ত্রী রোকসানার কান্না শুনে সন্তানরা ঘুম থেকে ওঠে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। রাতে কে বা কারা তাকে খুন করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়ের লোকোশেটের মেকানিক পদে চাকরি করেন। তিনি ঢাকার কমলাপুর রেলওয়ে লোকেশেটে কর্মরত। বুধবার রাত ১০টার দিকে তিনি বাড়ি আসেন।
নিহতের স্ত্রী আহত রোকসানা বেগম জানান, ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার দিকে ৪/৫ জনের একটি ডাকাত দল বাড়িতে হানা দিয়ে তার স্বামী ও তাকে ছুরিকাঘাতে আহত করে নগদ ৫০ হাজার টাকাসহ ৪/৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
নিহতের ছোট বোন মাহমুদা হক জানান, বাড়ির প্রধান ফটক, বারান্দার গ্রিল মজবুত লোহা দিয়ে তৈরি। রুমের দরজায় শক্ত লোহার তালা ভেঙে বাহির থেকে কেউ ঢুকলো শব্দ হতো। প্রতিবেশীরা সেই শব্দ শুনতেন। এমন কি পাশের রুমে ঘুমিয়ে থাকা তার সন্তানরাও কোনো শব্দ শুনতে পায়নি। তিনি বিষয়টিকে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।
নিহতের বড় ছেলে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া আজিজুল হক জানায়, সে পাশের রুমে ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে ছিল। তার মা তাকে ডেকে বলে, ‘ওঠ তর আব্বুকে ডাকাতরা মেরে ফেলছে’। পরে সে তার আব্বা-আম্মুর রুমে গিয়ে তার আব্বুর লাশ দেখতে পায়।
প্রতিবেশী আব্দুল হান্নান জানান, তারা কোনো হট্টগোল বা কান্না-কাটির শব্দ শুনতে পাননি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd