সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর মহাজনপট্টিতে মেসার্স আব্দুর রউফ এন্ড সন্স নামে একটি দোকান কোঠায় ঝুঁকিপূর্ন ভাবে চলছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের ব্যবসা। টিনের ছাউনী এবং হার্ডবোর্ডে ঘেরা এই দোকানে যে-কোনো সময় ঘটতে পারে বড়ধরণের দূর্ঘটনা। বিষয়টি নিয়ে দোকানের জমির মালিক মো. লিটন মিয়া অনেকবার সিসিক’কে অবগত করলেও কোনো প্রদক্ষেপ পাচ্ছেন না! এদিকে দোকান কোঠার মালিক বড়ধরণের দূর্ঘটনা এড়াতে ভাড়াটিয়া সুমন আহমদকে দোকান ছাড়ার কথা বলেও তার পক্ষ থেকে কোনো সদোত্তর মিলছে না। জমির মালিক লিটনের অভিযোগ দীর্ঘদিন থেকে সুমন আহমদ আজ, কাল বলে সময় ক্ষেপন করছেন। তাই নিরুপায় হয়ে এবার অভিযোগ করেছেন জেলা প্রশাসক ও এসএমপি’র পুলিশ কমিশনারের কাছে।
মো. লিটন মিয়া জানান, বর্তমানে এই দোকান কোঠাতে টিনের ছাউনী এবং হার্ডবোর্ডে ঘেরা রয়েছে। এভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের ব্যবসা করলে যেকোনো মুর্হূতে বড়ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। মৌখিক ভাবে ভাড়াটিয়া সুমন আহমদকে অনেকবার বলার পরও তারা আমার কথা আমলে নিচ্ছে না। তাছাড়া এই অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের ব্যবসা করার উপযোগী নয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক মহাজনপট্টির একজন ব্যবসায়ী জানান, মেসার্স আব্দুর রউফ এন্ড সন্সের প্রোপাইটার সুমন আহমদ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ঘনিষ্টভাজন ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজের আত্মীয়। জাবেদ সিরাজের সহযোগীতার কারণে সুমন দোকান কোঠা ছাড়াতে চাচ্ছে না।
১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ প্রবাসে থাকার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিষয়টি অবগত আছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানান, ঝুঁকিপূর্ন ভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের ব্যবসা সিসিকে হবে না। সিসিকের একটি টিম দোকান কোঠাটি পরিদর্শণ করেছে। তাদেরকে আমরা চলতি সপ্তাহে সিসিকে আসতে বলেছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd