সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯
নিজেস্ব প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা ও মাদক পাঁচার নিয়ে চোরাচালানী ও বিজিবির সোর্স পরিচয়ধারীদের মধ্যে সংঘর্ষে ৫জন আহত হওয়ার খবর পাওয়াগেছে। এঘটনায় ১টি নৌকাসহ ৩০বস্তা(২টন) অবৈধ কয়লা আটক করেছে বিজিবি।
এলাকাবাসী জানায়,উপজেলার চাঁরাগাঁও সীমান্তের ১১৯৬নং পিলার সংলগ্ন লালঘাট ও বাঁশতলা এলাকা দিয়ে প্রতিদিনের মতো আজ ১৩.১১.১৯ইং বুধবার ভোর ৪টায় বিজিবি সোর্স পরিচয়ধারী মাদক মামলার আসামী আব্দুল আলী ভান্ডারী ও রমজান মিয়া ১বস্তা কয়লা থেকে ১২০টাকা,১কার্টন মদ থেকে ৫শত টাকা ও ১পিছ ইয়াবা থেকে ৫০টাকা করে চাঁদা নিয়ে চোরাচালানী জসিম মিয়া,ফরিদ মিয়া,হারুন মিয়া,কালা মিয়া,জানু মিয়া,খোকন মিয়াগং ভারত থেকে অবৈধ ভাবে প্রায় ৫ মে.টন কয়লার সাথে ৮কার্টন মদ ও ৩শত পিছ ইয়াবা পাচাঁর করে।
পরে অবৈধ মালামাল সোর্স আব্দুল আলী ভান্ডারীর বাড়ির পাশে নিয়ে ২টি নৌকায় বোঝাই করার সময় চাঁদা না পেয়ে আব্দুল আলী ভান্ডারীর প্রতিপক্ষ সোর্স শফিকুল ইসলাম ভৈরব বিজিবি নিয়ে এসে অবৈধ কয়লা বোঝাই ১টি নৌকা আটক করে। এসময় মাদক ও কয়লা বোঝাই অন্য নৌকাটি নিয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। এঘটনার পর সোর্স আব্দুল আলী ভান্ডারী ও সোর্স শফিকুল ইসলাম ভৈরব গ্রæপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এঘটনায় সোর্স শফিকুল ইসলাম ভৈরব,রমজান মিয়াসহ চোরাচালানী রুহুল আমিন,জসিম মিয়া,হারুন মিয়া আহত হয়েছে। তাদেরকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানাগেছে। এর আগে শতশত মে.টন কয়লা পাচাঁর করে চাঁরাগাঁও বিজিবি ক্যাম্প সংলগ্ন ২০গজ দূরে চোরাচালানী ফরিদ মিয়া বাড়িতে,শহিদ মিয়া ও শ্রী কৃষ্ণ এর ডিপুতে মজুত করে ওপেন বিক্রি করলেও কোন পদক্ষেপ নেয়নি বিজিবি। বালিয়াঘাট ও টেকেরঘাট সীমান্তের লাকমা ও চুনাপাথর খনি প্রকল্প এলাকা দিয়ে চোরাচালানী ল্যাংড়া বাবুল বিজিবি,পুলিশ ও সাংবাদিকদের নামে চাঁদা নিয়ে প্রতিদিন ভারত থেকে কয়লা,মদ ও ইয়াবা পাচাঁর করে বড়ছড়া শুল্কস্টেশনসহ নৌকা বোঝাই করে পার্শ্ববর্তী বিন্দারবন্দ গ্রামে নিয়ে ওপেন বিক্রি করছে। অন্যদিকে বালিয়াঘাট ক্যাম্পের বিজিবি মদ ও কয়লাসহ ১জনকে পাটলাই নদী থেকে আটক করে ছেড়ে দেয়।
এছাড়া চানপুর ও লাউড়গড় সীমান্তের বারেকটিলা, রাজাই,কড়ইগড়া,যাদুকাটা নদী,পুরান লাউড়,মুকশেদপুর এলাকা দিয়ে মদ,গাঁজা,হেরুইন,ইয়াবা,বিড়ি,অস্ত্র ও গরু পাচাঁর করা হচ্ছে।
এ ব্যাপারে চাঁরাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল মতিন বলেন,আমরা অভিযান চালিয়ে ১টি নৌকাসহ অবৈধ কয়লা আটক করেছি চোরাচালানীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি জানিনা। সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলমের বক্তব্য জানার জন্য তার সরকারী মোবাইল নাম্বারে(০১৭৬৯-৬০৩১৩০)বারবার কল করার পরও তিনি রিসিভ করেননি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd