সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন জিতু মিয়া পয়েন্ট এলাকা থেকে ছাতকের আলোচিত বুলবুল হত্যা, ধর্ষণসহ ৩টি মামলার এক পলাতক আসামিকে আটক করেছে র্যাব-৯। কিন্তু এখনো ধরাছোয়ার বাহিরে বুলবুল হত্যার অন্যতম পরিকল্পনাকারী বাবুল উরফে চেয়ারম্যান বাবুল।
আটককৃত ওই আসামির নাম মিলাদ (৩১) । আসামি মিলাদ সুনামগঞ্জের ছাতকের বনগাঁ-এর মৃত আব্দুল করিমের ছেলে।গতসোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, মিলাদ পলাতক ছিলেন। তাকে আটক করে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
বুলবুল হত্যা মামলার বাদি আরও বলেন- আবুল কালাম বুলবুল ওরফে বুলুকে হত্যার আসল পরিকল্পনাকারী বাবুল ওরফে চেয়ারম্যান (বাবুল) এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে বলে জানান তিনি। এমনকি বাবুল মামলা তোলে নেয়ার জন্য বাদিকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। বাবুলে ভয়ে বাদির পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন।
প্রসঙ্গ: সুনামগঞ্জের ছাতকের সীমান্ত এলাকা থেকে আবুল কালাম বুলবুল ওরফে বুলু (৩৮) নামের এক ব্যক্তিকে গত ১৭ জুলাই বুধবার উপজেলার গাংপার নোয়াকোর্ট এলাকায় নির্মমভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতি নদীর তীর সংলগ্ন নিয়ে যায়। সেখানে লাশ রেখে তারা পালিয়ে যায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে ছাতক থানা পুলিশ।জানা যায়, নিহত আবুল কালাম বুলবুল (বুলু) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।
স্থানীয় লোকজন নদীর তীরে লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছেন।এরপর নিহতের বড় ভাই আবুল হোসেন বাদি হয়ে ছাতক একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ১৯৯/২০১৯ ইং।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd