নার্সিং কলেজের ছাত্রীনিবাস থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯

নার্সিং কলেজের ছাত্রীনিবাস থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুরে মৌ দত্ত (২০) নামের বেসরকারি নার্সিং কলেজের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের ইটেরপুল এলাকার ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের ছাত্রীনিবাস থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অন্যান্য ছাত্রীরা ক্লাসে উপস্থিত থাকলেও মৌ কলেজে যায়নি। এ সময় সহপাঠীরা তাকে ডাকতে গেলে দেখেন মৌ তার কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে কলেজে থেকে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কলেজের অধ্যাক্ষ মার্গারেট সরজিনি বিশ্বাস জানান, মৌ খুবই মেধাবী ছিল। গত দুদিন থেকে সে কলেজে অনুপস্থিত ছিল। কী কারণে এমনটা ঘটছে বলতে তা পারছি না।

মাদারীপুর সদর থানার এসআই লুৎফর রহমান জানান, ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..