সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানের সময় এ ঘটনা ঘটে।

আটক হওয়া দুই ছাত্রনেতা হলেন, ইব্রাহিম আহমেদ নীল এবং মো. রাফি।

স্থানীয় সূত্রে জানা যায়, কোর্ট পয়েন্ট এলাকায় ট্রাফিক পুলিশের সিগন্যাল উপেক্ষা করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে পুলিশের পক্ষ থেকে মামলা করার উদ্যোগ নেওয়া হলে দুই নেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এরপর গাড়ির কাগজপত্র যাচাই করতে চাইলে তারা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে উত্তেজিত হয়ে ওঠেন।

পরিস্থিতি অবনতি ঘটলে পুলিশ তাদের মোটরসাইকেল রেকার করে এবং নিয়মিত মামলার জন্য পরিচয় জানতে চাইলে তারা আরও ক্ষিপ্ত হন।

Manual5 Ad Code

পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত দুই ছাত্রনেতা পুলিশি কাজে বাধা সৃষ্টি করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালী থানার টহল পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

Manual8 Ad Code

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, পুলিশ তাদের সঙ্গে অসদাচরণ করেছে এবং অযথা সিগন্যাল দেখিয়ে হয়রানি করা হয়েছে। এ থেকেই উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

Manual7 Ad Code

এ বিষয়ে জানতে কোতোয়ালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন কল রিসিভ করেন নি। তবে আটকের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই তাসলিমা আক্তার।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2025
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..