সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
বিয়ানীবাজার প্রতিনিধিঃ পূর্ব রাজনৈতিক ঘটনার জের ধরে বিয়ানীবাজারে এক আওয়ামীলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ অক্টোবর) রাতে বিয়ানীবাজার পৌরশহর থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে এই হামলার ঘটনা ঘটে। হামলার সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন হামলার শিকার আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল আমিন (২৬)। তিনি উপজেলার মাথিউরা ইউনিয়নের উত্তরপার গ্রামের গুন্ডাবাড়ির নিমার আলীর পুত্র।
বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, রবিবার বিএনপির ডাকা হরতালে পিকেটিং, গাড়ি ভাংচুরকালে সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়কসহ ৮ জনকে আটক করে পুলিশ। এদিন সকালে পিকেটিং ও গাড়ী ভাংচুরের সময় সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদকেও গ্রেফতার করে পুলিশ। আটকের দিন জুয়েল সম্পর্কে কিছু মানুষকে জিজ্ঞাসা করেছিলেন আব্দুল্লাহ আল আমিন। একারনে তাকে আটকের ঘটনায় আব্দুল্লাহ আল আমিনের সংশ্লিষ্টতা রয়েছে সন্দেহে পরদিন রাতে বাড়ি ফেরার পথে আগে থেকে উৎ পেতে থাকা বিএনপি ও তার অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আব্দুল্লাহ আল আমিনের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে তিনি ওই বেসরকারি হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, বিএনপির সন্ত্রাসীরা এমন ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান তিনি।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। হামলাকারি কেউই বাচতে পারবেনা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd