সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
শ্র্রীমঙ্গল সংবাদদাতা: শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
অদ্য শনিবার (২১ অক্টোবর) সকালে আবাসিক হোটেল মুন থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।
নিহত যুবক নিতাই দাস (৩০) সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে।
হোটেলের রেজিস্টার সূত্রে জানা যায়- নিতাই দাস গত বুধবার (১৮ অক্টোবর) শহরের নতুন বাজার এলাকার হোটেল মুন-এর ২১৫ নাম্বার রুম ভাড়া নিয়ে ওঠেছিল।
হোটেল ম্যানেজার বলেন- অদ্য শনিবার সকালে পাশের একটি বিল্ডিং থেকে নিতাইকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd