সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছেন- কানাইঘাট সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের মাসুক আহমদের স্ত্রী ফাতেহা বেগম ও একই গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র তাজ উদ্দিন এবং কাপ্তান পুর গ্রামের আব্দুল মালিকের ছেলে জাহাঙ্গীর আলম।
পুলিশ সূত্রে জানা গেছে- কানাইঘাট-জৈন্তা সার্কেলের সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্ম্মা ও থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নির্দেশনায় বৃহস্পতিবার থানার এস. আই অরুপ সাগর গুপ্ত, এস. আই দেবাশীষ শর্ম্মা ও এস আই রাম চন্দ্র দেব এ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার মিডিয়া অফিসার এস.আই দেবাশীষ শর্ম্মা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd