বিশ্বনাথের দশঘর ইউনিয়নের নুর আলী মেম্বার কারাগারে

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

বিশ্বনাথের দশঘর ইউনিয়নের নুর আলী মেম্বার কারাগারে

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার নুর আলীর জামিন না মঞ্জুর করেছে আদালত। বুধবার (১১অক্টোবর) সিলেট আমল গ্রহনকারি (বিশ্বনাথ) আদালতে জামিনের প্রারর্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মো: আলা উদ্দিন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ মার্চ বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি নুর আলীসহ অন্যান্য আসামিরা সঙ্গবদ্ধ হয়ে একই গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র কিশোর মালেক আহমদের (১৪) উপর হামলা চালায়। এতে ওই কিশোরের বাম হাতের কব্জির উপরে হাড় ভাঙ্গে যায়। গুরুত্বর আহত অবস্থায় কিশোর মালেককে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় লায়েক আহমদ বাদী হয়ে  নুর আলী মেম্বারকে প্রধান আসামি করে ৫জনের নাম উল্লেখ করে সিলেট আমলী (বিশ্বনাথ) আদালতে একটি মামলা দায়ের করেন। (জিআর মামলা নং-৪৩)। এ  মামলার সত্যতা পেয়ে পুলিশ মেম্বার নুর আলী, মেম্বারের ভাই শানুর আলী (২৪), ভল্লবপুর গ্রামের আবু লেইছের পুত্র আবু বক্কর (৩৫), তৈমুছ আলীর পুত্র কয়েছ আহমদ আঙ্গুর (৫০), মৃত কদরিছ আলীর পুত্র সুরুজ আলীর (৪৫) নামে গত ৫ আগষ্ট আদালতে চার্জশীট দাখিল করে। এই মামলায় প্রধান আসামি মেম্বার নুর আলীর গত (৪অক্টোবর) বুধবার হাজিরা দিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..