সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতাঃ জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে ২০২৩ সেশনের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ৮-অক্টোবর রোববার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে’র সভাপতিত্বে ও কম্পিউটার বিভাগের প্রর্দশক সাংবাদিক মনজুর আহমদ’র পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক শাহ আলম, প্রভাষক উম্মে নাসরিন খানম, প্রভাষক মাকসুদা লিলি, প্রভাষক নুরুল ইসলাম, প্রভাষক অলকেশ দে, প্রভাষক আরাফাত রুস্তম, কলেজের অভিভাবক সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম বাবু, ইন্সট্রাক্টর বিল্লাল হোসেন, গীতা রানী দে, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ মনির উদ্দিন, সহকারী শিক্ষক সহিদুর রহমান, মাহবুব আলম, সহকারী লাইব্রেরীয়ান আলা উদ্দিন, হিসাব সহকারী আব্দুর রহিম, অফিস সহকারী সেলিনা বেগম, ল্যাব সহকারী সাহাব উদ্দিন, জসীম উদ্দিন। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী মনি আক্তার। পরে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা রজনী গন্ধা ফুলের স্ট্রীক দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd