বালু লুটপাটের জেরে কোম্পানীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ১৫, সংকটাপন্ন ২

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

বালু লুটপাটের জেরে কোম্পানীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ১৫, সংকটাপন্ন ২

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী এলাকায় ধলাই তীরে বালু উত্তোলনের জের ও আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের অন্তত ১৫ জন রক্তাক্ত জখম হয়েছেন।এতে একপক্ষের ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলা যুবলীগ নেতা আলীম উদ্দিন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাব উদ্দিন ও তার ভাগনা রাসেল আলোচিত মামা ভাগনা বাহীনির মধ্যে এ সংঘর্ষের ঘঠনা ঘঠে। উভয়ের বাড়ী কলাবাড়ী গ্রামের পাশাপাশি বাড়ি, তাছাড়া আলীম উদ্দিন ও শাহাবুদ্দিন আপন চাচাতো ভাই বলেও জানা গেছে।

ঘঠনার বিবরণে জানা যায় শুক্রবার ২৯ সেপ্টেম্বর রাত ৯ টায় রাসেল কতৃক বিরুদপূর্ণ বালুমহালে বালু উত্তোলন করতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। উপস্থিত স্হানীয়দের মাধ্যমে উভয়কেই সংযত হওয়ার পরামর্শে আপোষ মীমাংসার মধ্যস্থতায় বাড়ী ফেরেন। পরদিন সকালবেলা আধিপত্য বিস্তারে উভয়গ্রুপের লোকজন সংঘবদ্ধ হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আক্রমণ পাল্টা আক্রমণে দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে উভয়পক্ষের অন্তত ৮ জনকে সিলেট ওসমানীতে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এতে আলীম উদ্দিন গ্রুপের জালাল ও আলীনূর দুভাইর মাথায় গুরুতর জখম বলে জানা গেছে।
আহতরা হলেন শাহাবুদ্দিন রাসেল গ্রুপের রাসেল আহমদ (৩৭), জুয়েল আহমদ (৩৫), আলেক মিয়া (৩০), সালেক আহমদ (২৭), মইন উদ্দিন (৪৫), সেলিম মিয়া (৩৫), । অপরগ্রুপ আলীম উদ্দিন (৫০), জালাল (৪৫), আলীনূর (৩৮), মোহাম্মদ (৩৫), সমর-(৩৩), ময়না (৩০), তারেক (২৫)।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় কলাবাড়ি এলাকায় সকাল বেলা সংঘর্ষ ঘটনা শুনে একদল পুলিশ পাঠিয়েছেন বলে জানান। ঘঠনার প্রেক্ষিতে কোনুদলই থানায় অভিযোগ দাখিল এখনো করেনি বলে ঘঠনার সত্যতা নিশ্চিত করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..