সিলেটে নাট্যকর্মীদের উপর হামলা, গ্রেপ্তার ১

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩

সিলেটে নাট্যকর্মীদের উপর হামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোগলাবাজার থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত সালেহ আহমদ (৩০) দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। তিনি মোগলাবাজার থানাধীন সিলাম টিকরপাড়ার মরহুম শের আলীর পুত্র।

 

এর আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) এই মামলার দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম টিল্লাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে মো. হারুন মিয়া (৩৬)কে গ্রেপ্তার করা হয়।

 

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে সিলেটের সারদা হলে সংস্কৃতিকর্মীদের ওপর হামলার ঘটনাটি ঘটে।

 

সংস্কৃতিকর্মীদের অভিযোগ- ওই দিন বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতা-কর্মী সারদা হলে ঢুকে নারী সংস্কৃতিকর্মীসহ উপস্থিত নাট্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন।এতে বাধা দিলে কয়েকজন নেতা-কর্মী দলবদ্ধ হয়ে সংস্কৃতিকর্মীদের ওপর হামলা চালান। এতে অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হন।

 

এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত মহানগরের কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করেন।

 

মামলার বাদী ও নাট্যকর্মী রজতকান্তি গুপ্ত বলেন- সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ হামলাকারীদের শনাক্ত করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..