সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল হোসেন লিচু নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের মামলার ৩ আসামিকে নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে- গ্রেফতারকৃত তিনজন মূল অভিযুক্ত।
গ্রেফতারের পর তাদেরকে সিলেট নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে আজ দুপুর ১২টায় সিলেট জেলাপুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ সেলিম।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।
গত ২২ সেপ্টেম্বর জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে আবুল হোসেন লিচু তার ভাগ্নে জাকারিয়াসহ কয়েকজনের পিটুনিতে নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী সারমিন আক্তার সুমি (২৬) বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী-পুরুষসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকারিয়ার মা এজাহারভুক্ত চায়না বেগম (৪০)-কে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
মামলার আসামিরা হলেন- মঙ্গলশাহ গ্রামের ছওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), ছওয়াব আলীর স্ত্রী চায়না বেগম (৪০), হাবিব আলীর মেয়ে মনি বেগম (৩০), মৃত রজব আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০), মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২), জুবেল আহমদ (২৫), হেলাল আহমদ আহমদ (২৬), মৃত রজব আলীর ছেলে নজমুল ইসলাম (৩০), আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (৫০), দরগা বাহারপুর গ্রামের মৃত হুতু মিয়ার ছেলে আফতাব উদ্দিন (৫০), জামুরাইল গ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।
আসামিদের মধ্যে চায়না বেগম ছাড়া বাকিরা পলাতক ছিলেন। এর মধ্যে মূল অভিযুক্ত তিনজনকে নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, আবুল হোসেন লিচু হত্যাকাণ্ডের আগের দিন (২১ সেপ্টেম্বর) তাকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর পরদিনই নির্মমভাবে খুন হন আবুল হোসেন লিচু।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd