রান্না ঘর থেকে সরকারি ১৩৫ বস্তা চাল জব্দ

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩

রান্না ঘর থেকে সরকারি ১৩৫ বস্তা চাল জব্দ

হবিগঞ্জ সংবাদদাতা:বিগঞ্জ জেলার লাখাই উপজেলা প্রশাসনের অভিযানে ১৩৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের চাচাতো ভাই ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার রান্না ঘর থেকে এ চালগুলো জব্দ করা হয়।

 

সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের পুষ্টির অভাব পূরণে এ চাল বিতরণ করার কথা ছিল।

 

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা জানান- চাল জব্দের ঘটনায় ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।

 

ইউএনও বলেন- ভিডাব্লিউবির ১৩৫ বস্তা অর্থাৎ চার হাজার ৫০ কেজি চাল আত্মসাতের উদ্দেশ্যে ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বাড়িতে নিয়েছিল। এঘটনায় যদি ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ মিলে তাহলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..