রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারের বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অলংকারী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরা মিয়ার সভাপতিত্বে ও বিট পুলিশ অফিসার এসআই জয়ন্ত সরকার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, প্রতিটি এলাকাকে শিক্ষিত ও পরিচ্ছন্ন সমাজ হিসেবে গড়ে তুলতে হলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং চুরি ডাকাতি নির্মূল করতে হবে। নিজেদের সন্তানেরা কোথায় যায় কার সাথে মিশে এই বিষয়গুলি মা-বাবাদের খেয়াল রাখতে হবে।
তিনি আরোও বলেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলেই পরিচ্ছন্ন সমাজ গড়া সম্ভব। এ সময় তিনি মাদক সন্ত্রাস চুরি-ডাকাতিসহ সমাজের চলমান অনৈতিক কর্মকান্ড বন্দে সকলের সহযোগিতা কামনা করেন।