সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
ধর্মপাশা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশায় ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনালী ব্যাংকের সামনের সড়ক থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত সাদাত আলী ছেলে সাবেক জেলা যুবদলের সদস্য মোহাম্মদ আলী (৫৪) ও পাইকুরাটি ইউনিয়নের হাওরে রাজাপুর গ্রামের মৃত আব্দুস সোবহান তালুকদারের ছেলে মো. সুলতান মিয়া (৫৩)।
সহকারী পুলিশ সুপার ধর্মপাশা (সার্কেল) মো.আলী ফরিদ সিলেট প্রতিদিনকে জানান, ভিন্ন কৌশলে শনিবার দিবাগত রাতে একটি হ্যান্ড টলি প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে বাদশাগঞ্জ থেকে উপজেলা সদরে আসার সময় গাড়িটির গতিবিধি সন্দেহ হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটি তল্লাশি করে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ১হাজার ৩২৫কেজি চিনিসহ একটি হ্যান্ডট্রলি জব্দ করা হয়, যার বাজার মূল্য ১লক্ষ ৫৯হাজার টাকা। এসময় গাড়ির চালক সুলতান মিয়া ও চোরাকারবারি মোহাম্মদ আলীকে আটক করা হয়।
তিনি আরো জানান, রাতেই তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পর রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd