গোয়াইনঘাটে মসজিদের পুকুরে ইমামের লাশ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

গোয়াইনঘাটে মসজিদের পুকুরে ইমামের লাশ

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে ইমামের লাশ উদ্ধার করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুর থেকে মাওলানা মো. আলাউদ্দিন (৪০) এর লাশ উদ্ধার করা হয়। তিনি এই মসজিদের পেশ ঈমামের (জুম’আর সালাতের ইমাম) দায়িত্বে ছিলেন।

 

মো. আলাউদ্দিন উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের মো. কালা মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে মাওলানা আলাউদ্দিন পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুরে গোসল করতে ও কাপড় ধুতে যান। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজন দেখতে পান ঘাটে কাপড় পড়ে আছে কিন্তু ইমাম নেই। সাথে সাথে মসজিদে ও আশপাশে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে উপস্থিত লোকজন পুকুরে নেমে ইমাম মো. আলাউদ্দিনকে উদ্ধার করেন। এরপর তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমামের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..