শাহপরাণে পুলিশের অভিযানে বিপুল ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩

শাহপরাণে পুলিশের অভিযানে বিপুল ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহপরাণ থানাধীন বটেশ্বর এলাকা থেকে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, সিলেটের জকিগঞ্জ উপজেলার কারিদা গ্রাহের মৃত রইব আলীর ছেলে রায়হান উদ্দিন (৩৫)।

 

পুলিশ সুত্রে জানা গেছে, শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এর দিকনির্দেশনায় শাহপরাণ থানা পুলিশের একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অদ্য রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় উক্ত থানাধীন বটেশ্বর বাজার থেকে ধৃত আসামীর দেহ তল্লাশী করে ধৃত আসামীর হেফাজত হইতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে সর্বমোট সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ধৃত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

 

ধৃত আসামী, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হইতে বিশেষ কৌশলে ইয়াবা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিকট বিক্রয় করার জন্য নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

 

ধৃত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ক্রাইম সিলেটকে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধে নিয়মিত মামলা রুজু করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..