ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩

ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ

জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে সরকারি একটি অনুষ্ঠানের ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না। শুধুমাত্র স্থানীয় এমপি, মন্ত্রীর ছবি ছিল। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন আওয়ামী লীগ সমর্থক এ অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

নাম প্রকাশ না করে অভিযোগকারীরা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক’ কর্মসূচির আওতায় ৩য় ও ৪র্থ কিস্তির প্রাপ্ত বরাদ্দ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান হয় বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে। উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে। আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। তারই কার্যালয়ে বিশেষ প্রকল্প বাস্তবায়নে আজকের এই অনুষ্ঠান। অথচ আজকের অনুষ্ঠানের ব্যানারে জাতির পিতার ছবি নাই। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর ছবিও নেই। শুধু পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর ছবি দেওয়া হয়েছে।

 

তারা বলেন, পরিবেশ ও বনমন্ত্রীর ছবিতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি থাকবে না কেন? উপজেলা প্রশাসন এর দায় এড়াতে পারে না। তাদেরকে জবাবদিহি করতে হবে।

 

এ বিষয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে বলেন, ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি দেওয়ার কোনো ফরমেট নেই। সম্মানার্থে মন্ত্রী মহোদয়ের ছবি দেয়া হয়েছে। ওরা না বুঝে অভিযোগ করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..