পরিবেশের ভ্রারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই -বিশ্বনাথে শফিক চৌধুরী
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ দূষিত হওয়ার ফলে রোগবৃদ্ধির পাশাপাশি সৃষ্টি হচ্ছেন নানান প্রাকৃতিক সমস্যা।
ফলে পরিবেশের ভ্রারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। ভবিষ্য প্রজন্মকে সুনির্মল ও শান্তির পরিবেশ উপহার দিতে এবং পরিবেশের সমতা রক্ষা করতে আমাদের সবাইকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, জনগণের প্রতি বিএনপির-জামাত চক্রের কোন আস্থা নেই। তাই তারা তাদের বিদেশি প্রভুদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসার জন্য অগ্নি সন্ত্রাসের নামে দেশে শান্তিপ্রিয় মানুষের সম্পদ পুড়াচ্ছে, ভাংচুর করছে।
তিনি রোববার (৩০ জুলাই) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নে ‘যুক্তরাজ্য প্রবাসী মশাহিদ আলীর উদ্যোগে এবং দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের তত্ত¡াবধানে’ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরীকে ‘নৌকার মাঝি’ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোরদাবী জানান।
দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম আহমদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান সেলন।