২২ বছর পর হত্যা মামলা রায়, গোইয়ানঘাটের ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩

২২ বছর পর হত্যা মামলা রায়, গোইয়ানঘাটের ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোইয়ানঘাটে তমজিদ আলী হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর পর ৪ জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

এছাড়া মামলার বাকি ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেনত, আব্দুর রব, আব্দুর রহমান, ফজল উদ্দিন ও রইস আলী।

উল্লেথ, ২০০১ সালের ৮ আগস্ট সকাল সাড়ে ৬ টায় সিলেটের গোয়াইনঘাটে ইস্তি গ্রামে খাল দখলকে কেন্দ্র করে হাত-পা বেঁধে দা দিয়ে কুপিয়ে তমজিদ আলীকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ হাওরের মাঝে ফেলে রাখা হয়। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী পেয়ারা বেগম ১৫ জনকে আসামি করে সিলেটের গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..