সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মে ১১, ২০২৩
নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জে যৌন উত্তেজক মরনণাশ ইয়াবাসহ মোঃ মোজাহিদ আহমেদ শাহিন (৩৯),নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত বুধবার (১০ মে) বিকেলে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসূলগঞ্জ বাজারে অবস্থিত দুলন অটো ইঞ্জিনিয়ারিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে অভিযান চালিয়ে ৭শত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
আটকৃত মোঃ মোজাহিদ আহমেদ শাহিন ওই ইউনিয়নের ছোট আলীপুর গ্রামের সাজন মিয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সহকারী পরিচালক সাজেদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৭শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd