বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় জামাত কর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় জামাত কর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের

নিজস্ব রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা থানার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামের মো: মনির মিয়ার ছেলে মো: রায়হান উদ্দিন তার নিজ নামীয় ফেইসবুক একাউন্টে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবর নিয়ে জানা যায় যে, মোল্লারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম বাদী হয়ে বিগত ২৯/০১/২০২৩ ইং তারিখে সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবুল কাশেম এর আদালতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন। মামলা নং-৭৯/২৩ ইং, ধারা: ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ইং এর ২৫(১)(ক), ২৯(১), ৩১(১), ৩৫(১)। এছাড়ও তার বিরুদ্ধে আরো একাধিক মামলা মোকদ্দমা রয়েছে।

এ বিষয়ে মোল্লারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল হালিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামি একজন জামাত বিএনপির সমর্থিত লোক। সে দীর্ঘদিন থেকে রাষ্ট্রদ্রোহী কার্যক্রমের সাথে জড়িত। সে প্রায় সময় তার ব্যবহৃত ফেসবুক একাউন্ট থেকে সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে থাকে। সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করে।

এ বিষয়ে তিনি বাদী হয়ে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিনি তাকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..