জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের কমিটি গঠন

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগন্জ (দক্ষিণ সুনামগঞ্জ) জাতীয়তাবাদী ফোরাম সিলেট এর নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা মুসলিম সাহিত্য সংসদ দরগাহ গেইট এর হলরুমে অনুষ্ঠিত হয়।

 

ফোরামের সহ সভাপতি ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সোবহান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ কয়েছ, সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা তোফাজ্জল হোসাইন বেলাল, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতু, সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক ও ফোরামের সিনিয়র নেতা আলফুজ্জামান বকুল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ফোরামের সিনিয়র নেতা রুনু আহমদ, ফোরামের সহ সভাপতি ও মহানগর যুবদল নেতা আজাদুর রহমান, ফোরামের সহ সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর যুবদল নেতা ও ফোরামের সিনিয়র নেতা জুবেদ আমিরী, নজরুল ইসলাম, ইমাদ উদ্দিন চৌধুরী,ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি সিহাব খান,ফোরামের যুগ্ম সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম,সুয়েব আহমদ, ফোরামের সিনিয়র নেতা ও শান্তিগন্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম,রশিদ আহমদ,ফোরামের যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদল নেতা আব্দুল বাছির (বাছিত) মেম্বার, ফোরামের যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদল নেতা সাইরুল ইসলাম চৌধুরী, ফোরামের যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আক্তার মিয়া, ফোরামের সিনিয়র নেতা ও যুবদল নেতা ছবরুল ইসলাম নেপুর,ফোরামের সিনিয়র নেতা ও যুবদল নেতা রিপন আহমদ, ফোরামের সিনিয়র নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা রুয়েল আহমদ রাজা, ফোরামের সিনিয়র নেতা আফরোজ আলী,ফোরামের সাংগঠনিক সম্পাদক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ফোরাম নেতা ফখরুল ইসলাম, ফোরামের সিনিয়র নেতা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সুমন, সাবেক ছাত্রনেতা ও ফোরামের সিনিয়র সদস্য রুম্মান আহমদ রাজু,মোঃ নয়ন পাশা,এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ফোরামের সিনিয়র সদস্য রাজিব হোসেন, ফোরামের সিনিয়র সদস্য হাবিবুর রহমান পারভেজ, মোশাররফ হোসেন হেলাল প্রমুখ।

 

সভায় গতমিটিং এর সিদ্বান্ত মোতাবেক এবং সভার সর্বসম্মতিক্রমে ফোরাম কে গতিশীল করার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ন কমিটি বিলুপ্ত করে সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা তোফাজ্জল হোসাইন বেলালকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনকে সদস্য সচিব ঘোষণা করা হয়।

 

সভায় আহবায়ক ও সদস্য সচিব কে আগামী ১৫ দিনের ভিতরে পূর্নাঙ্গ আহবায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠনের দায়িত্ব প্রদান করা হয়।।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..