বিশ্বনাথে গ্যারেজ থেকে সিএনজি চুরি

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩

বিশ্বনাথে গ্যারেজ থেকে সিএনজি চুরি
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোররা গ্যারেজের তালা ভেঙে অটোরিকশা নিয়ে চম্পট দেয়। শুক্রবার ভোররাতে উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
গাড়ির মালিক বল্লভপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে আলম (৩৫) জানান, শুক্রবার রাত ৯টায় বাড়ির গ্যারেজে প্রতিদিনের মতো গাড়ি রাখি। পরদিন সকালে গ্যারেজের দরজা খোলা দেখে কাছে গিয়ে দেখি তালা ভাঙা। ভেতরে গাড়ি নেই। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে অবগত করি।
পরে শুক্রবার বিকেলে অজ্ঞাতদের অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেই।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, অভিযোগের আলোকে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..