পাওনা টাকা না দিয়ে আহত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

পাওনা টাকা না দিয়ে আহত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ক্রাইম সিলেট ডেস্ক : দোকানের পাওনা টাকা না দিয়ে উল্টো মারপিট ও আহত করে টাকা-মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এসএমপি’র শাহপরাণ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ করেন শাহপরান থানা পিরেরবাজারের কবির এন্ড ব্রাদাস এর ম্যানেজার লোকমান আহমদ।

অভিযুক্তরা হচ্ছেন,শাহজালাল উপশহর ডি ব্লক- ২৯ নং রোডস্থ ০৬ নং তালুকদার হাউস ২য় তলার বান্দিা শাহরিয়ার চৌধুরী, শাহরিয়ার চৌধুরীর পুত্র আদনান, রায়হান ও আদি। অভিযোগের তদন্ত করছে থানা পুলিশ।

অভিযোগে প্রকাশ,বৈশ্বিক করোনা কালে ২০২০ সালে ১৪ এপ্রিল শাহরিয়ার চৌধুরী কবির এন্ড ব্রাদাস পিরের বাজার শাখা হতে ৩৬ হাজার ৯শ টাকা মূল্যে বাকীতে ওয়ালটন এক টন একটি এসি নেন।

যার মেমো’র সিরিয়াল নং-১০। করোনা কালিন সময়ে দীর্ঘদিন ধরে শাহরিয়ার এসির মূল্য পরিশোধ না করে নানা টালবাহানা করতে থাকেন।

গত ২১ জানুয়ারি কবির এন্ড ব্রাদাস এর প্রোপাইটার কবির আহমদ সিদ্দিকী টাকা আনতে শাহরিয়ার চৌধুরী শাহজালাল উপশহরের ব্লক-ডি,মেইন রোড ওয়ার্ড এন্টারপ্রাইজ নামক দোকানে যান।

পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডার এক পযার্য়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শাহরিয়ার ও তার পুএরা কবির আহমদ সিদ্দিকীকে হামলা করিলে তাকে রক্ষা করিতে এগিয়ে আসা তাহার ভাতিজা ফুয়াদ বকসিকে গুরুতর যখম করেন।
এ সময় উভয়ের পকেট থেকে কিছু টাকা কেড়ে নেন।

তাকে রক্ষায় এগিয়ে আসা সিদিকিীর ভাতিজা ফুয়াদ বকসীকেও মারপিট করে গুরুতর জখম করেন।

এ সময় ফুয়াদ বকসীর পকেট থেকে ১২ হাজার টাকা ও তার মোবাইল ফোন কেড়ে নেন তারা।

গুরুতর অবস্হায় ফুয়াদ বকসিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসায়র চেষ্টা করে মিমাংসা না হওয়ায় লুকমান আহমদ শাহপরাণ থানায় এ অভিযোগ দাখিল করেন।

এসএমপি’র শাহপরাণ(রহ.)থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান অভিযোগ প্রপ্তির সত্যতা স্বীকার করে বলেন-অভিযোগের প্রাথমিক তদন্ত চলছে।

দুপক্ষের বিরোধ মিমাংসার জন্য স্তানীয়ভাবে চেষ্টাও করা হচ্ছে।মিমাংসা না হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..