ছাতকে বিয়ে করতে এসে বিপাকে বর, ২ বছরের কারাদন্ড!

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩

ছাতকে বিয়ে করতে এসে বিপাকে বর, ২ বছরের কারাদন্ড!

ছাতক সংবাদদাতা: গোপনে আয়োজন করে বিয়ে করতে এসে বিপাকে পরলেন বর নিজেই। সুনামগঞ্জের ছাতকে একটি বাল্য বিবাহের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর সালাউদ্দিন (১৯) কে ২ বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গতকাল শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী এ সাজা প্রদান করেন। বর সালাউদ্দিন উপজেলার নেয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের সাঞ্জব আলীর পুত্র।

জানা গেছে- ছাতক শহরের বাসিন্দা ১৭ বছর বয়সী এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সালাউদ্দিন। ঘটনার প্রায় ১৫ দিন আগে বিয়ের প্রলোভন দিয়ে অপ্রাপ্ত বয়স্ক এ কিশোরীকে তার নিজ বাড়িতে নিয়ে যায় সালাউদ্দিন। পড়ে উভয় পক্ষের সম্মতিতে শনিবার বিয়ের আয়োজন করে বর পক্ষ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বর সালাউদ্দিনসহ কিশোরী কনেকে আটক করে।

শনিবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত বর সালাউদ্দিনকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেন। এদিকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া দন্ডনীয় অপরাধের কথা উভয় পক্ষকে জানিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কনেকে তার পিতার হাতে তুলে দেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..